হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

মিরসরাই (প্রতিনিধি) চট্টগ্রাম

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ব্যবসায়িক কাজ শেষে কুমিল্লা থেকে ফেরার পথে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা দ্রুত সংসদ সদস্য নুরুল আমিনকে উদ্ধার করে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার বেসরকারি কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরে নেওয়া হয় বলে জানা গেছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী জানান, সকালে ব্যবসায়িক কাজে কুমিল্লা গিয়েছিলেন নুরুল আমিন। ফেরার পথে মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তাঁর ব্যবহৃত গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন মুখ, মাথা ও কোমরে আঘাত পান।

বারইয়ারহাট পৌর সদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, সংসদ সদস্য নুরুল আমিনকে এ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তাঁর মুখ, মাথা ও কোমরে আঘাত চিহ্ন রয়েছে।

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে এক দিনে ১০ জনের সাক্ষ্য গ্রহণ

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে শ্রমিক নিহত

বান্দরবানে আগুনে পুড়ল গরুর খামারসহ ৫ দোকান

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে পুলিশ সদস্যের কারাদণ্ড

পটিয়ায় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

সিআরবি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে রেলমন্ত্রী

চট্টগ্রাম থেকে জেদ্দা যাচ্ছেন ৩৭১ হজযাত্রী

রেললাইন ঘেঁষে ট্রাক পার্কিং, দুর্ঘটনার কবলে পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রামে ৩০ লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাটের অভিযোগ