হোম > সারা দেশ > চট্টগ্রাম

জব্বারের বলীখেলায় চাঁদাবাজি ও জুয়া চলবে না: সিএমপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায় নিরাপত্তা নিশ্চিতে সিএমপির সমন্বয় সভা। ছবি: আজকের পত্রিকা

ঐতিহ্যবাহী জব্বারের (আব্দুল জব্বার স্মৃতি) বলীখেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল। এই খেলা দেখতে দূরদূরান্ত থেকে আসা হাজারো মানুষের জমায়েত হবে এখানে। বলীখেলা উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি মাঠ ঘিরে বসবে দেশের অন্যতম বৃহৎ বৈশাখী মেলা। সব মিলিয়ে পুরো এলাকা হয়ে উঠবে লোকারণ্য। এ অবস্থায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইনশৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার, ফুট প্যাট্রল, রুফটপ নজরদারি ও সিসিটিভি মনিটরিংয়ের কথা বলা হয়েছে। পাশাপাশি মোতায়েন থাকবে ডগ স্কোয়াড (কে-নাইন), সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম এবং বিশেষ রিজার্ভ পুলিশ। মেলা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, অশ্লীল গান-বাজনা কিংবা জুয়ার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

জনসাধারণের চলাচলে ভোগান্তি কমাতে কিছু গুরুত্বপূর্ণ সড়ক মেলার আওতার বাইরে রাখা হয়েছে। সিএমপি সদর দপ্তর থেকে জেলা পরিষদ মার্কেট হয়ে সিনেমা প্যালেস এবং কোতোয়ালি থানা সড়ক পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকবে। এ ছাড়া মেলা এলাকায় ড্রোন ওড়াতে হলে আগে থেকে পুলিশের অনুমতি নিতে হবে। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে মেডিকেল টিম এবং অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ইউনিট লালদীঘি মাঠে প্রস্তুত থাকবে বলে জানানো হয়।

সমন্বয় সভায় আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলসহ র‍্যাব, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক