হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক দল নেতা খুন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

নিহত যুবক আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল মান্নান (৪০) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সরফভাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরফভাটা ২ নম্বর ওয়ার্ড জিলানী মাদ্রাসা এলাকার মুহিদুল্লাহ বাপের বাড়ির মো. নাজেরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ছিলেন। তবে তাঁর পৈতৃক বাড়ি সরফভাটা হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে উপজেলার ১০ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা বুলইন্যা বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও সেখানেই ছিল। তবে কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। দেশের পটপরিবর্তনের পর প্রবাস থেকে ফিরে মান্নান বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানের জনক।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে তাঁর নিথর দেহ পড়ে ছিল, সঙ্গে ছিল একটি মোটরসাইকেল। তবে তাঁর মোবাইলটি পাওয়া যায়নি। তাঁর শরীরে মোট চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি বাঁ চোখের কাছে, একটি বাঁ হাতে এবং পেটের ডান পাশে দুটি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত