হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীর লোকালয়ে বন্য হাতিশাবক 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাহাড়ি এলাকা জঙ্গল পাইরাংয়ে বন্য হাতির ছোট্ট একটি শাবক চলে এসেছে। এটাকে ঘিরে স্থানীয় শিশুদের বেশ ভিড় দেখা যায়। শাবকটিও তাদের আশপাশে ঘোরাফেরা করছে। 

বন বিভাগ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে হাতির বাচ্চাটি পাহাড় থেকে পড়ে আহত হয়। বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা করে বনের মধ্যে ছেড়ে দেওয়া হলেও এটি বারবার লোকালয়ে চলে আসছে। 

বাঁশখালী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘আমরা বন বিভাগের পক্ষ থেকে শাবকটিকে কয়েক দিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছি। বন বিভাগের তত্ত্বাবধানে প্রতিদিন ইনজেকশন ও ওষুধ খাওয়াচ্ছি। বনে ছেড়ে দিয়ে আসা হলেও শাবকটি বারবার লোকালয়ে চলে আসে। ধারণা করা হচ্ছে, বন্য শাবকটির মা কাছের পাহাড়ে না থাকায় সে বারবার লোকালয়ে চলে আসে।’

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা