হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

দেড় মাসে ৩৮ বাড়ি পুড়ল আগুনে, উদ্বিগ্ন এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত দেড় মাসে ৩৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লাগাতর আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে নিম্ন আয়ের পরিবারগুলো। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত দেড় মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ ২৭ লাখ ৮৬ হাজার টাকা। উদ্ধার করা হয়েছে ৬৮ লাখ টাকার মালামাল। বাকি ২৫টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি ও উদ্ধারের পরিমাণ এখনো জানা যায়নি। 

তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। 

মনাকষার পারচৌকা রাঘবাটি, দূর্লভপুরের আট রশিয়া, পিয়ালীমারী, বিনোদপুরের কালিগঞ্জ, মোবারকপুরের সাহেবগ্রাম, গোয়বাড়ি চাঁদপুর, চককীতির্র রানীবাড়ি চাঁদপুরসহ ৩৮টি গ্রামে আগুন লাগে। 

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবস্টেশন ম্যানেজার রজব আলী শেখ জানান, বিদ্যুৎ সংযোগের সময় দুর্বল ওয়ারিং, চুলার আগুন, মশা তাড়ানোর আগুন ও অসচেতনতা আগুন লাগার মূল কারণ। অগ্নিকাণ্ডের ঘটনা কমানোর জন্য ব্যাপক হারে গণসচেতনতা সৃষ্টি ও প্রশাসনিক হস্তক্ষেপ একান্ত প্রয়োজন বলেও জানান এই কর্মকর্তা। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, আটা, চিড়া, চিনি, মুড়ি ও ছোলাসহ ২৮ কেজি ওজনের একটি করে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়েছে। এ ছাড়া ১০টি পরিবারের প্রত্যেকের মাঝে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা দেওয়া হয়েছে। 

আরিফুল ইসলাম আরও জানান, ভুক্তভোগী পরিবারের ক্ষতির পরিমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে দেওয়া হবে। এ ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন থেকে আলাদা আলাদাভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে খাদ্য, বস্ত্র, ঢেউটিন ও আর্থিক সহায়তা দিয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্যসামগ্রী, বস্ত্র, নগদ অর্থ ও ঢেউটিন দেওয়ার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে প্রত্যেক এলাকায় গণসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছি।’ 

ইউএনও আরও বলেন, চিঠির মাধ্যমে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, হাটবাজার, মসজিদের ইমামসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড প্রতিরোধে জরাজীর্ণ ইলেকট্রিক ওয়ারিং বাতিল করে নতুনভাবে ওয়ারিং করা, রান্না ঘরের চুলার পাশে জ্বালানি-খড়ি বা পাতা না রাখা ও গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুন জ্বালিয়ে দূরে না যাওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এক মাসের বেতনে এক দিনের চিকিৎসা

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের হামলায় ৭ জন আহত, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের ছয় দিন পর লাশ মিলল পদ্মা নদীতে

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

শিশুর গলা চেপে ওপরে তুলে মাটিতে ফেলে দেওয়া সেই মাদ্রাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স