হোম > সারা দেশ > চাঁদপুর

বেসরকারি শিক্ষকদের শিগগির বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসাশিক্ষকদের শিগগির বদলি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের কার্যক্রমও শুরু হবে।

আজ শুক্রবার চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ড্রেস, জুতা, ব্যাগ ও মিড ডে মিল সরকারের পক্ষ থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তোমরা যেন ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলো, এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে

হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সভাপতি আসাদ, সম্পাদক নুরুল

এবার তরুণীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ আটক ২৭

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, অভিযুক্ত দুই পীরজাদা

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা