হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীর ভাঙন থেকে ভিটেমাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকাবাসী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সোনারপাড়া, সরকারপাড়া, সানকিভাঙ্গা, নাওভাঙ্গা জয়পুর পর্যন্ত এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, বেশ কয়েক বছর ধরে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘরসহ কৃষিজমি বিলীন হয়েছে। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩০০ মিটার ও উত্তর দিকে আরও ১০০ মিটার জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ভাঙনকবলিত এলাকা রক্ষা করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তাঁরা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপাড়া জামে মসজিদের সভাপতি মো. আব্দুল আজিজ প্রধান, মো. মনির হোসেন খান, মো. মুকুল প্রধান, আজাদ সরকার, মানিক সরকার, মো. শাহীন প্রধান, ওমর আলী ব্যাপারী, তোফায়েল কবিরাজ, হেলাল প্রধান, মুক্তার হোসেন বাঘা প্রমুখ।

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা