হোম > সারা দেশ > চাঁদপুর

চিরকুট লিখে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী, উৎকণ্ঠায় পরিবার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

নিখোঁজ লিখন মজুমদার পবন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থী লিখন মজুমদার পবন (১৫) রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে এবং স্থানীয় ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন একটি হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, ‘আমি প্রতিষ্ঠিত হব, আমি এতিম’ এবং পরিবারের উদ্দেশে বিদায় বার্তাও দেয়। চিরকুটে বিদেশে যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ আছে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার।

লিখনের বড় ভাই আপন বলেন, ‘আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের কারও সঙ্গে কোনো রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর কোনো বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনো ঝামেলা নেই। হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক। লিখনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সোমবার বিকেলে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। কেউ যদি আমার ছোট ভাইয়ের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।’

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

হাইব্রিড ধানের ফলন বিপর্যয়, শিষহীন খেতে ক্ষতির মুখে কৃষক

ধানুয়া গ্রামে সংঘর্ষের পর পল্লী বিদ্যুতের ডিজিএম অবরুদ্ধ, তদন্ত কমিটি গঠন

বিয়ের দুই মাস পরই ৭ মাসের অন্তঃসত্ত্বা নববধূ, সাবেক প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে