হোম > সারা দেশ > চাঁদপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা রেখেছেন ফরিদগঞ্জে ২০ গ্রামের মানুষ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি গ্রামের মুসলমানেরা পবিত্র রমজানের প্রথম রোজা রেখেছেন আজ সোমবার। গতকাল রোববার রাতে তারাবির নামাজ পড়ে এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন তাঁরা। 

সোমবার থেকে উপজেলার যেসব গ্রামে রোজা শুরু হয়েছে সেগুলো হলো, লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুর। 

এই গ্রামগুলোর বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাককে (রহ.) অনুসরণ করে ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানে রোজা এবং দুই ঈদ পালন করে আসছেন ফরিদগঞ্জের এ গ্রামগুলোর ধর্মপ্রাণ মুসলমানেরা। 

ভূলাচোঁ এলাকার মোশারফ হোসেন মিলন মিয়া (৪২), আবদুল কুদ্দুস (৫৫) ও ইব্রাহিম খলিল (৫০) জানান, বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ১০টায় তাঁদের মসজিদে তারাবির নামাজ আদায় করা হয়েছে। তারপর ভোররাতে সাহরি খেয়ে সোমবার পবিত্র রোজা পালন শুরু করেছেন তাঁরা। 

মুন্সিরহাট এলাকার কবির হোসেন (৫১), লক্ষ্মীপুর এলাকার গোলাম কিবরিয়াসহ আরও অনেকেই জানান, পূর্ব পুরুষেরা যেভাবে রোজা রেখেছেন, ঈদ করেছেন তাঁরাও সেভাবে রোজা ও ঈদ পালন করে আসছেন। 

ভূলাচোঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হাই জানান, তাঁর মসজিদে রোববার রাতে তারাবির নামাজ আদায় করা হয়েছে। সোমবার প্রথম রোজা রেখেছেন তাঁরা।

চিকিৎসক হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ইনজেকশনের পর শিশুদের হাত হারানোর পথে, বিচার চান অভিভাবকেরা

কৃষিজমিতে মাছ চাষ, কমছে ধানের আবাদ

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ফরিদগঞ্জে খালের ওপর অবৈধ স্থাপনা: আদালতের স্বতঃপ্রণোদিত মামলা

চাঁদপুরে ঘূর্ণি স্রোতে ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

সেভেন হর্স সিমেন্টের ৫০ কেজির বস্তায় ৪২ কেজি পাওয়ার অভিযোগ