হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

নাজমুন নাহার স্বপ্না। ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্বপ্নার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামে। তাঁর বাবা নজরুল ইসলাম ও মা ফিরোজা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সময় তাঁর শিশু সন্তানরা বাসায় ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপ্নার তিনটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামী ওমর ফারুকের বাড়ি শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামে। ওই সংসারে তাঁর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর তিনি শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করেন। সবশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানায়।

স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। সবশেষ শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। আজ সকাল আনুমানিক আটটার দিকে তাঁর শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান বলেন, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, চাঁদপুরে ২০ জেলের কারাদণ্ড

বিল থেকে ধরে এনে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড়ে হাসপাতালে কাঠমিস্ত্রি

চাঁদপুরে ৪০০ একর কৃষিজমি দখল করে মাটি বিক্রির অভিযোগ, উচ্ছেদ অভিযান

মেঘনাপাড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা

বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরে নিখোঁজ শিশু দেড় মাস পর উদ্ধার, কাজের প্রলোভনে নেওয়া হয়েছিল চট্টগ্রামে

চাঁদপুরে ছাত্রলীগের ৭৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

চাঁদপুরে পুলিশের অভিযানে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ী নিহত

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড