হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

নবী হোসেন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বজ্রপাতে নবী হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নবী হোসেন মিজি সাইসাঙ্গা গ্রামের নোয়াবাড়ির মনির হোসেন মিজির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী ভোটাল গ্রাম থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন নবী হোসেন। বাড়ির কাছাকাছি ধানখেতের পাশ দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. জিলন জানান, বজ্রপাতের পরপরই নবী হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

ভরণপোষণ দাবি করায় মাকে হত্যাচেষ্টার অভিযোগ, যুবক কারাগারে

ফরিদগঞ্জে ১২ বছর মাদ্রাসায় অনুপস্থিতির পরও চাকরি বহাল শিক্ষকের

সেচ প্রকল্পের বাঁধের নিচে ড্রেজার পাইপ, বর্ষায় ভাঙন আতঙ্কে এলাকাবাসী

মাদক অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স কারাগারে