হোম > সারা দেশ > চাঁদপুর

মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি

জাটকা ধরার অপরাধে আটক ৩৮ জেলে। ছবি: আজকের পত্রিকা

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) রাতে বিশেষ অভিযান চালিয়ে এই জেলেদের আটক করা হয়।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক।

উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেল ৪টা থেকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা শুরু করে টাস্কফোর্স। রাত ১১টার দিকে জাটকা ধরা অবস্থায় ইশানবালা নামক স্থান থেকে ৩৮ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মানবিক দিক বিবেচনা করে ১০টি শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। আটক জেলেরা সবাই শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার বাসিন্দা।

উপজেলার কাটাখালী লঞ্চঘাটের পন্টুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।

হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক বলেন, ‘জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের ব্যাপারে কোনো ধরনের আপস করা হবে না।’

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদসহ মৎস্য অধিদপ্তর ও টাস্কফোর্সের সদস্যরা।

দীপু মনি চাঁদপুরের তিন মামলায় গ্রেপ্তার, ছিল না তাঁর পক্ষের আইনজীবী

চাঁদপুরে লঞ্চে শিশুর জন্ম, আজীবন যাতায়াত ভাড়া ফ্রি

অভয়াশ্রমে জাটকা ধরায় ১৭ জেলেকে জরিমানা

ইউটিউব দেখে জমিতে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

শিশু রুবেল হত্যা: জড়িতদের আটকের দাবিতে বিক্ষোভ

চাঁদপুরে ইঞ্জিনচালিত ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চাঁদপুরে হঠাৎ ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি

চোর ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৫