হোম > সারা দেশ > চাঁদপুর

ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন চিকিৎসক রাজিবের

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 

ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরের কালিপুর চৌধুরী বাড়ির ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিবের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাদ আসর কালিপুর চৌধুরী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই দিন ভোরে উপজেলার আমুয়াকান্দা-চরপাথালিয়া এলাকায় নিজ ইটভাটা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজিব মা, ভাই, স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

রাজিবের চাচা শহীদুল হক চৌধুরী বলেন, ‘ডা. রাজিবের মৃত্যু মেনে নেওয়া যায় না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়িক কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। এক সপ্তাহ আগে আমরা পারিবারিকভাবে বসেছিলাম, তখন এ বিষয়ে কথা বলেছিল সে। আমুয়াকান্দা-চরপাথালিয়া এলাকায় যে ইটভাটা, তা পারিবারিক। তাঁর বাবা আলমগীর হোসেন চৌধুরী পরিচালনা করতেন। বাবার মৃত্যুর পর রাজিব এ ব্যবসা পরিচালনা করতেন।’

ডা. রাজিব বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন ন্যাশনাল ইনস্টিটিউটে কর্মরত ছিলেন। তিনি মতলব দক্ষিণ উপজেলার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চেম্বার পরিচালনা করতেন। তাঁর যমজ ভাই ডা. গোলাম মাহবুব চৌধুরী সজিব চাঁদপুর জেলার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায় আর্থিক ক্ষতির কারণে রাজিব দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট রেখে গেছেন, যেখানে নিজের মৃত্যুর জন্য কয়েকজনের নাম উল্লেখ করেছেন। তবে পরিবারের কাউকে দায়ী করেননি।

নিহতের স্ত্রী ডা. নওরীন বারী বলেন, ‘আমাদের দুটি অবুঝ সন্তান রয়েছে। হঠাৎ এমন ঘটনায় আমরা দিশেহারা হয়ে পড়েছি।’

মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হয়। খবর পেয়ে পুলিশ পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসলে নেমে ইমাম নিখোঁজ

নাতিকে মেরে ফেলার খবরে প্রাণ গেল নানির

কোটি টাকার বায়োমেট্রিক হাজিরা মেশিন এখন ‘শোপিস’

জাটকা ধরা থেকে বিরত সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা

ইটভাটা থেকে বিসিএস চিকিৎসকের লাশ উদ্ধার, পাশে পাওয়া গেছে চিরকুট

চোর ধরার পর নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বহিষ্কার

বন্ধুকে দাফনের জন্য খোঁড়া কবরেই মৃত্যু আরেক বন্ধুর

ফরিদগঞ্জে সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে শিষ, পরিচর্যায় ব্যস্ত কৃষক

চাঁদপুরের ফরিদগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে জনবল নেই, সেবা বন্ধ