হোম > সারা দেশ > চাঁদপুর

আধিপত্যের জেরে হাজীগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক 

চাঁদপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতভর উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। 

এদিকে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই-তিনজন নিহত হওয়ার গুঞ্জন ওঠে। পুলিশ নিহতের তথ্যের কোনো সত্যতা নিশ্চিত করেনি। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার থেকে সন্ধ্যায় উপজেলা শহরের টোরাগড় ও মকিমাবদ সর্দারবাড়ির বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই দিন রাতে বেশ কয়েকজন আহত হন। এই রেশ কাটিয়ে না উঠতেই শুক্রবার সন্ধ্যা থেকে আবারও শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার সকালে সংঘর্ষ থামলেও এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। 

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটক করতে যৌথ বাহিনীর অভিযান চলছে। রাতেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মমিনুল হক। স্থানীয়ভাবে সংঘর্ষে জড়ানো দুপক্ষই মমিনুল হকের সমর্থক বলে স্থানীয়রা জানান।

ফরিদগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

অভিযোগের পর সড়ক থেকে নিম্নমানের ইটের খোয়া সরাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

ভিডিও কলে ঝগড়ার পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

কচুয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

হাইব্রিড ধানের ফলন বিপর্যয়, শিষহীন খেতে ক্ষতির মুখে কৃষক

ধানুয়া গ্রামে সংঘর্ষের পর পল্লী বিদ্যুতের ডিজিএম অবরুদ্ধ, তদন্ত কমিটি গঠন

বিয়ের দুই মাস পরই ৭ মাসের অন্তঃসত্ত্বা নববধূ, সাবেক প্রেমিক গ্রেপ্তার

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের মৃত্যু

চাঁদপুরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু