হোম > সারা দেশ > চাঁদপুর

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের প্রয়োজনীয় ইনজেকশন মজুত না থাকা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সিভিল সার্জনকে তাৎক্ষণিক বদলির বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মুঠোফোনে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে হাসপাতালের ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে আশ্বাস দেন এবং চলমান পরিস্থিতির উন্নয়নে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় মন্ত্রী প্রত্যন্ত অঞ্চলের এই স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর ডা. মোহাম্মদ নুর আলম দীন চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

চাঁদপুরে সফল অস্ত্রোপচার, নারীর পেটে মিলল ৬.৪৫ কেজির টিউমার

‘এক রাতেই আমার অনেক দিনের পরিশ্রম শেষ হয়ে গেল’

চাঁদপুরে নারীর পেট থেকে প্রায় ৫ কেজি ওজনের টিউমার অপসারণ

ফসল থাকবে মিনি কোল্ড স্টোরেজে, দাম বাড়লে বিক্রি করবেন কচুয়ার কৃষক

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে দুই গ্রামের ১০ হাজার বাসিন্দা

কচুরিপানার দখলে অস্তিত্ব সংকটে ডাকাতিয়া নদী, বিপর্যস্ত জীবিকা ও জীববৈচিত্র্য

চাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আটক

চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা

চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা

জিলাপিতে হাইড্রোজ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা