হোম > সারা দেশ > চাঁদপুর

প্রচণ্ড দাবদাহে ক্লাসে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে গেলেন শিক্ষিকা 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় ক্লাসে যাওয়ার সময় প্রচণ্ড দাবদাহে করিডরে অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসার একজন শিক্ষিকা। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার দুপুর ১২টায় উপজেলার চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

অসুস্থ সনিয়া আক্তার (২৮) ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষে যাওয়ার সময় মাথা ঘুরে করিডরে পড়ে যান সহকারী শিক্ষক সনিয়া আক্তার। এ সময় অন্যান্য শিক্ষকেরা দেখতে পেয়ে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়েছেন। 

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রচণ্ড দাবদাহে শিক্ষিকার ডিহাইড্রেশন হয়েছে। তাঁর চিকিৎসা চলছে, অবজারভেশনে রাখা হয়েছে।’

বাড়ির উঠানে খেলছিল ২ শিশু, পরে পুকুরে মিলল লাশ

প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আসলের মোড়কে নকল প্রসাধনী, স্বাস্থ্যঝুঁকিতে ফরিদগঞ্জের ক্রেতারা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ৩ জন গ্রেপ্তার

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, ৩ দালাল আটক

চাঁদপুরে কসমেটিকস ও শিশুদের পণ্যে স্টিকার জালিয়াতির অভিযোগে জরিমানা

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা