হোম > সারা দেশ > চাঁদপুর

শিক্ষামন্ত্রী দীপু মনির মা আর নেই 

চাঁদপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। 

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। 

তিনি জানান, ‘শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।’ 

শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি আইনজীবী সাইফুদ্দিন বাবু জানান, মন্ত্রী রবিবার যুক্তরাজ্য থেকে ঢাকায় আসবেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে দাফনের কথা রয়েছে। 

মরহুমা রহিমা ওয়াদুদ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপুর মা। 

রহিমা ওয়াদুদ পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারীবাড়ি। 

এদিকে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আট মাসের শিশুকন্যাকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা

ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

আলিম পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়, অধ্যক্ষ অবরুদ্ধ

মক্তবে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, থানায় নেওয়ার পথে মৃত্যু

নিবন্ধন ছাড়াই চলছে চাঁদপুরের ‘লাইফ লাইন হাসপাতাল’

মেঘনার তীর দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

বাঁধের গোড়া থেকে মাটি কেটে চলছে বাঁধ সংস্কার, সামান্য বৃষ্টিতেই ধস

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা