হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়া যুবকদের হামলায় প্রবাসীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামের এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত।

স্থানীয়রা জানান, মান্দারী এলাকায় স্থানীয় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় যুবকদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী (৫০) নামে ওই প্রবাসী তাঁদের কারণ জানতে চেয়ে ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকবিরোধী অভিযানে থাকা যুবকেরা তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এতে গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপর সন্ধ্যার দিকে মহামায়া এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দা আমেনা বেগম অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তাঁর পাঠানো লোকজনের হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না, একটি দলীয় প্রোগ্রামে ছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

চাঁদপুরের ৩১ শহীদ পরিবারের আকুতি: স্বজন হত্যার বিচার চাই

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে শিবিরের ‘বিজয়ের দৌড়’

চাঁদপুরে ৬৪২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মাটির নিচে পুঁতে রাখা ড্রাম থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক

আট মাসের শিশুকন্যাকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা

ক্যানসার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

আলিম পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত টাকা আদায়, অধ্যক্ষ অবরুদ্ধ

মক্তবে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, থানায় নেওয়ার পথে মৃত্যু

নিবন্ধন ছাড়াই চলছে চাঁদপুরের ‘লাইফ লাইন হাসপাতাল’