হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে হারানো ৩০ স্মার্ট ফোন ফিরে পেলেন মালিকেরা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এতথ্য জানানো হয়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা উদ্ধার করা স্মার্ট ফোন গতকাল শনিবার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে।  

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা চাঁদপুরবাসীকে জানাতে চাই, পুরোনো ফোন ক্রয়ের বিষয়ে সতর্ক হোন। কারণ, এই ফোনগুলোর সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারও ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে যোগাযোগ করুন। হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। 

ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইউনিটকে ধন্যবাদ জানান।

মক্তবে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, থানায় নেওয়ার পথে মৃত্যু

নিবন্ধন ছাড়াই চলছে চাঁদপুরের ‘লাইফ লাইন হাসপাতাল’

মেঘনার তীর দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

বাঁধের গোড়া থেকে মাটি কেটে চলছে বাঁধ সংস্কার, সামান্য বৃষ্টিতেই ধস

কোচিং-নির্ভরতা কমাতে স্কুলের আগে-পরে বিশেষ ক্লাসের পরামর্শ শিক্ষামন্ত্রীর

চাঁদপুরের ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু

আগাম প্রিন্ট করে রাখা রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চাঁবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এম আতিকুর রহমান

চাঁবিপ্রবির উপ-উপাচার্য হলেন জাবির অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড