হোম > সারা দেশ > চাঁদপুর

সরকারি চাল আত্মসাৎ: চাঁদপুরে ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখায় ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন মামলাটি রেকর্ড করেন। 

আজ মঙ্গলবার দুদক চাঁদপুর কার্যালয় থেকে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। 

দুদক সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দকৃত চাল ডিওর মাধ্যমে উত্তোলন করা হয়। কিন্তু ওই সব চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখেন অভিযুক্তরা। এতে তাঁরা বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা বা ২৪৬০ কেজি চাল (আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা) আত্মসাৎ করেন। 

এমন অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেনের (৫৫) বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়। 

এর আগে ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। এ সময় আব্দুল মমিন নামে এক ব্যক্তির বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর হোসেনের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতি, গৃহবধূ নিহত, আহত আরও একজন

চিকিৎসক হওয়ার স্বপ্ন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত যমজ দুই বোনের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ইনজেকশনের পর শিশুদের হাত হারানোর পথে, বিচার চান অভিভাবকেরা

কৃষিজমিতে মাছ চাষ, কমছে ধানের আবাদ

বিয়ে করতে এসে গ্রেপ্তার মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি

ফরিদগঞ্জে খালের ওপর অবৈধ স্থাপনা: আদালতের স্বতঃপ্রণোদিত মামলা

চাঁদপুরে ঘূর্ণি স্রোতে ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার