হোম > সারা দেশ > চাঁদপুর

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী আহত

চাঁদপুর প্রতিনিধি

আহত ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার বাসিন্দা মোজাম্মেল বকাউলের মেয়ে। সে চরমুকুন্দি এলাকার মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে ক্লাস শেষে লিজা কয়েকজন সহপাঠীর সঙ্গে সড়কের একপাশ দিয়ে হেঁটে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার মহিলা কলেজ এলাকায় পৌঁছালে সেখানের বাসিন্দা নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে আচমকা কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে সে রক্তাক্ত জখম হয়ে সড়কে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরে সহপাঠী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক বলেন, আহত ছাত্রীর কপাল ও মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিটিস্ক্যান করানোর জন্য পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে। সিটিস্ক্যান না করা পর্যন্ত তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। বর্তমানে সে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, বিষয়টি জানা গেছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইটভাটা থেকে বিসিএস চিকিৎসকের লাশ উদ্ধার, পাশে পাওয়া গেছে চিরকুট

চোর ধরার পর নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বহিষ্কার

বন্ধুকে দাফনের জন্য খোঁড়া কবরেই মৃত্যু আরেক বন্ধুর

ফরিদগঞ্জে সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে শিষ, পরিচর্যায় ব্যস্ত কৃষক

চাঁদপুরের ফরিদগঞ্জ: স্বাস্থ্যকেন্দ্রে জনবল নেই, সেবা বন্ধ

চাঁদপুরে নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ, একটির লাশ উদ্ধার

জনবল-ওষুধ-বিদ্যুৎহীন স্বাস্থ্যকেন্দ্র নিজেই অসুস্থ, বাড়ছে মা ও শিশুমৃত্যুর ঝুঁকি

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরে জাটকা ধরার অপরাধে ১৭ জেলে আটক, ১৪ জনের কারাদণ্ড