হোম > সারা দেশ > চাঁদপুর

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশে সোপর্দ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

আটক মো. রাসেল। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট ও আচার খাওয়ানোর কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল (২৬) নামে তার এক স্বজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে এই ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্ত ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকালে ওই কিশোরী রাসেলের ছোট ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেজুর কুড়াতে যায়। এক সময় রাসেল কৌশলে ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে কিশোরীকে চকলেট ও আচার কিনে দেওয়ার কথা বলে পাশের একটি ধঞ্চেখেতে নিয়ে যায় মেয়েটিকে। সেখানে তাকে ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় মেয়েকে।

বাড়ি ফিরে কিশোরীর জামাকাপড়ে কাদামাটি দেখে মা কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে। শারীরিক যন্ত্রণার কথা জানিয়ে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তোলে সে।

বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে যান। এ সময় রাসেল উল্টো গালিগালাজ ও ধৃষ্টতা দেখান বলে পরিবারের দাবি। এতে উত্তেজিত গ্রামবাসী তাঁকে ধরে মারধর করেন।

পরে কিশোরীর বাবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পরও বাড়তি বিলের চাপ, ফরিদগঞ্জে পিটুনির শিকার পল্লী বিদ্যুতের কর্মী

ফরিদগঞ্জে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে

হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সভাপতি আসাদ, সম্পাদক নুরুল

এবার তরুণীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ আটক ২৭

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, অভিযুক্ত দুই পীরজাদা

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

চাঁদপুরে খালদূষণ ও ভরাট করায় দুই মিলমালিকের জরিমানা

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড