হোম > সারা দেশ > চাঁদপুর

হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সভাপতি আসাদ, সম্পাদক নুরুল

চাঁদপুর প্রতিনিধি

সভাপতি আসাদুজ্জামান দেওয়ান এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কোরআনের হাফেজদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন’-এর তিন বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান সভাপতি এবং মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড আল-আমিন মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের হলরুমে ত্রিবার্ষিক সম্মেলনে (২০২৬-২৮) কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।

কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আ ন ম ফখরুল ইসলাম মাছুম, সহসভাপতি হাফেজ মাওলানা জাকির হোসাইন খান, হাফেজ মাওলানা আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফেজ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আলাউদ্দীন গাজী, শিক্ষা সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবুল হোসাইন, প্রচার সম্পাদক মোসাদ্দেক আল আকিব, সহপ্রচার সম্পাদক হাফেজ বেলাল হোসাইন, ওলামা বিভাগীয় সম্পাদক হাফেজ মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাহবুব আলম, বিদেশ বিষয়ক সম্পাদক হাফেজ জসিম উদ্দিন।

কর্মপরিষদের সদস্যরা হলেন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, হাফেজ মো. মাসুদ আলম ও হাফেজ হাফিজ আহমদ।

সম্মেলনে সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অহিদুর রহমান খান উৎপল, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল করিম, কোষাধ্যক্ষ আলাউদ্দীন গাজী ও পীরজাদা খাজা তানভীর।

সম্মেলনের শেষ পর্বে জেলা কমিটি, চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জেলার অন্য উপজেলা কমিটিগুলো সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান ফাউন্ডেশনের নেতারা।

সরকার নিবন্ধিত এই গবেষণা ফাউন্ডেশন ১৯৯৮ সালে যাত্রা শুরু করে জেলায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও ইসলামের প্রচার-প্রসারের কাজ অব্যাহত রেখেছে।

ফেনী স্টেশনে মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সাড়ে তিন ঘণ্টা পর বিকল্প ইঞ্জিনে চট্টগ্রামের পথে

এবার তরুণীর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ আটক ২৭

ওমরাহ যাত্রীদের কোটি টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন, অভিযুক্ত দুই পীরজাদা

মায়ের কাছে নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

চাঁদপুরে খালদূষণ ও ভরাট করায় দুই মিলমালিকের জরিমানা

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

চাঁদপুরে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবক নিহত