হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নারী–শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

আজ রোববার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা এস আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে তিনলাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর ছতুরা ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

এ সময় স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন এবং আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রের সামনে মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ, ৪ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি: কৃষিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় স্বামী গ্রেপ্তার

যৌতুকের দাবিতে নির্যাতন, কেটে দেওয়া হলো চুল

বৃষ্টির পানিতেই বিদ্যালয়ের মাঠ জলাবদ্ধ, ভোগান্তি

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে