হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বকেয়া বেতনের দাবিতে ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইপিআই পোর্টারদের অবস্থান কর্মসূচি। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জনের কার্যালয়ের সামনে। ছবি: আজকের পত্রিকা

১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন টিকাদান কর্মসূচির কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাউতলী এলাকায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তরা বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘ ১০ মাস ধরে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত ২৭ জন ইপিআই পোর্টারের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে তাঁদেরকে ধারদেনা করে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নে আবেদন জানানো হলেও তার প্রতিফলন ঘটেনি। এই অবস্থায় তাঁরা আসন্ন ঈদুল আজহার আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অবস্থান কর্মসূচি শেষে জেলার সিভিল সার্জন নোমান মিয়ার কাছে চলমান সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি পেশ করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া, সহসভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ।

সিভিল সার্জন নোমান মিয়া বলেন, ইপিআই পোর্টারদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির তাঁদের সমস্যার সমাধান হবে।

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, পুশ ইন ও চোরাচালান ঠেকাতে বাড়তি নজরদারি

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৪, আহত অন্তত ১০