হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

৮৬৪ জনের গেজেট হয়েছে, বাকি শহীদেরা কোথায়: এমপি রোকেয়া বেগম

আখাউড়া প্রতিনিধি

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এমপি রোকেয়া বেগম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) রোকেয়া বেগম বলেছেন, জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে কাজ করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। তিনি বলেন, অনেক আহত জুলাই যোদ্ধা এখনো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। কারও চোখ নেই, কারও হাত-পা নেই। তাঁদের দুর্ভোগের শেষ নেই। তিনি তাঁদের পাশে দাঁড়িয়ে অধিকার নিশ্চিতে কাজ করতে চান।

আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাইশিমুল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোকেয়া বেগম এসব কথা বলেন।

রোকেয়া বেগম বলেন, জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ হাজার। কিন্তু এখনো অনেক শহীদের সরকারি গেজেট সম্পন্ন হয়নি।

রোকেয়া বেগম আরও বলেন, ‘এখন পর্যন্ত মাত্র ৮৬৪ জনের গেজেট হয়েছে। বাকি শহীদেরা কোথায়? আমার প্রথম কাজ হবে শহীদদের গেজেট দ্রুত সম্পন্ন করার বিষয়ে কাজ করা।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে রোকেয়া বেগম বলেন, যেসব শহীদের নাম এখনো গেজেটে অন্তর্ভুক্ত হয়নি, দ্রুত সময়ের মধ্যে তাঁদের গেজেট প্রকাশ করা উচিত।

জুলাই আন্দোলনের কনিষ্ঠতম শহীদ জাবির ইব্রাহিমের মা এমপি রোকেয়া বেগমের তুলাইশিমুল গ্রামে আগমন উপলক্ষে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মোস্তফা কামাল খন্দকারের (মলাই মাস্টার) সভাপতিত্বে এবং তুলাইশিমুল উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা শাখার আমির মো. ইকবাল হোসেন, তুলাইশিমুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান, শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, যুবদল নেতা মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, তুলাইশিমুল গ্রামের ইব্রাহিম ভূঁইয়া ও মনিয়ন্ধ ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আখাউড়ায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের পানি, স্বস্তি ফিরছে জনপদে

পাহাড়ি ঢলে আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত, সীমান্তবর্তী এলাকায় বন্যার আশঙ্কা

মেঘনা থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষ গড়াল তৃতীয় দিনে—নিহত ১, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন, দায়ীদের দ্রুত বিচারের দাবি

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২ শ্রমিক, আহত চালক-হেলপার

আখাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকারদের মালপত্র জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ: সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক

ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

সেভেন আপের বোতল থেকে দুধ ঢেলে গোসল, ব্রাজিল ছেড়ে সৌদিতে মিন্টু মিয়া