হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

স্ত্রীকে খাবার প্রস্তুত করতে বলে গেলেন বাইরে, কিছুক্ষণ পরেই মিলল রক্তাক্ত লাশ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

রহমান মিয়া। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছুরিকাঘাতে রহমান মিয়া (২৮) নামের এক চা-দোকানি খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী জানায়, রহমান মিয়া ওই গ্রামের শফিক মিয়ার ছেলে। তিনি প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন। স্ত্রীকে খাবার প্রস্তুত করতে বলে তিনি ঘরের বাইরে শৌচাগারে যান। কয়েক মিনিট পর রহমান মিয়ার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

রহমান মিয়ার মা রকিলা বেগম বলেন, ‘রাতের বেলায় বাড়ির পাশে আমার ছেলের চিৎকার শুনে বের হয়ে দেখি ৩-৪ ব্যক্তি ছেলেকে রক্তাক্ত অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে।’

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রহমান মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত চলছে।

ফুটবল তুলতে গিয়ে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা, চিকিৎসক দম্পতি কারাগারে

অবৈধভাবে আনা প্রায় ৪ কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস

৩০ ঘণ্টা বিদ্যুৎ ও নেটওয়ার্ক বিপর্যয়ে স্থবির আখাউড়া, চরম ভোগান্তি

আখাউড়ায় কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারধরের ঘটনায় থানায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অনিয়ম পরিদর্শনে গিয়ে মারধরের শিকার প্রকৌশলী

ব্রাহ্মণবাড়িয়া: হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ২৭ রোগী চিকিৎসাধীন

আমার এলাকায় ওয়াজ, কীর্তন-বাউলগান চলবে বাধা ছাড়া: রুমিন ফারহানা