হোম > সারা দেশ > বগুড়া

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় গোটা উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এরই মধ্যে পাবনা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা করেছে বলে জানান পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।

এর আগে আজ বুধবার বেলা ২টায় ঢাকার কমলাপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডিআরএম আবু হেনা মোস্তফা আলম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পাকশী রেল ডিভিশনের ঈশ্বরদী লোকশেড থেকে বেলা সাড়ে ৩টায় একটি ও পার্বতীপুর থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছে দুপাশ থেকে উদ্ধার অভিযান চালানো হবে।

আবু হেনা মোস্তফা আলম আরও বলেন, ইতিমধ্যে পাকশী থেকে তিনি বিভাগীয় রেল কর্মকর্তাসহ উদ্ধারকারী একটি ট্রেন সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন। যত দ্রুত সম্ভব ট্রেন উদ্ধার করে চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান এই কর্মকর্তা।

ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ইমামকে গণপিটুনি

শ্রমিক লীগ নেতাকে মারধরের পর পুলিশে সোপর্দ

অনুমোদনহীন শত ক্লিনিক, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু

শাজাহানপুরে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি কাল

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মহাসড়ক অবরোধ

বগুড়ার শাজাহানপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

যমুনার ভাঙনের মুখে বাঁধ-ফসলি জমি

বগুড়ায় শিশুকে অপহরণের পর হত্যা ও লাশ গুম, ৫ জনের মৃত্যুদণ্ড