হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়া প্রতিনিধি

বগুড়া-৭ আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া আছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

এর আগে, বেলা দেড়টার দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এ সময় জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তাঁর আঙুলের ছাপ দিয়েছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) ও তারেক রহমান বগুড়া-৭ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

শেরপুরে এলপি গ্যাসের সাবডিপো বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

মারধরে আহত নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

বগুড়ায় মহাসড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী

জামানত হারাচ্ছেন নাগরিক ঐক্যের মান্না