হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় চলন্ত বাসে আগুন, প্রাণে বেঁচে গেলেন যাত্রীরা

বগুড়া প্রতিনিধি

বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

বগুড়া-ঢাকা মহাসড়কে শাজাহানপুর উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের কেউ হতাহত হননি। আজ রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার সি ব্লক এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম ট্রাভেল’ নামের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির একটি অংশ পুড়ে গেছে। বাসে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় স্পিকার বক্স ও দোকানের ড্রয়ারে ২১০০টি ইয়াবা, যুবক গ্রেপ্তার

বগুড়ায় নির্বাচনে হেরে অস্ত্র হাতে মহড়া, গ্রেপ্তার দলিল লেখক

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

বগুড়ায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বগুড়ার সাবগ্রাম রেলগেটে ট্রেনে কাটা পড়ে ২ বছরের শিশু নিহত

শজিমেকের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের, সব ঠিকঠাক চলছে—বললেন প্রকৌশলী

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ

শেরপুরে সাবরেজিস্ট্রি অফিসে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা-উত্তেজনা

জাল টাকার মামলায় হাজিরা দিতে বিপুল জাল নোট নিয়ে বসে ছিলেন আইনজীবীর কক্ষে