হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় জাল টাকা লেনদেনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার (২৯ নভেম্বর) দুপুরে মির্জাপুর পশ্চিম খলিফাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫৭টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। রাতে এ ঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন নাটোরের সিংড়া উপজেলার নায়েব আলী (৪২) ও এনামুল হক (২৯) এবং রাজশাহীর তানোর উপজেলার রফিকুল ইসলাম (৪২)।

র‍্যাব জানায়, মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার যুবক ফারুক হোসেন নিজের ফেসবুক আইডিতে কিছু পাথরের ছবি পোস্ট করে বিক্রির বিজ্ঞাপন দেন। ওই পোস্ট দেখে জাল টাকার একটি চক্র পাথর কেনার কথা বলে সেখানে অবস্থান নেয়। বিষয়টি জানার পর র‍্যাব শেরপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। পুলিশের সদস্যরা ফারুকের বাড়ির দুটি ঘর ঘিরে ফেলেন এবং পরে তিনজনকে গ্রেপ্তার করেন।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শফি কামাল বলেন, গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে নায়েব আলীর পকেট থেকে ১০০টি, রফিকুল ইসলামের কাছ থেকে ৩০টি এবং এনামুলের পকেট থেকে ২৭টি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে তিনটি ছোট পাথর, কিছু নগদ টাকা ও চারটি মোবাইল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তিনজনই জাল টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করার পর তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটি সম্পর্কে আরও তথ্য বের করতে তদন্ত চলছে।

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি: কারখানামালিকের এক বছরের কারাদণ্ড

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান

ধুনটে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাত-হামলা-ভাঙচুর

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে পুলিশ কর্মকর্তা

ধুনটে যমুনার স্পারের ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন

বগুড়ার সারিয়াকান্দি: যমুনায় বিলীন শতবর্ষী স্কুল, টিনের ছাউনিতে পাঠদান

বগুড়ায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে ডাকাতি, শেরপুরে মিলল বিপুল পরিমাণ সয়াবিন তেল