হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলে মারা গেছেন। এ সময় তাঁদেরকে উদ্ধার করতে গিয়ে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন রনি বেগম (৩০) ও তাঁর ছেলে ইয়াসিন আরাফাত (১০)। তাঁরা পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার দৌহাইল গ্রামের বাসিন্দা। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা রেলস্টেশনের অদূরে ছয়ঘড়িয়াপাড়ায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রনি বেগম তাঁর ছেলেকে নিয়ে সোনাতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিলেন। রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেন দেখে রনি বেগম আত্মহত্যার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় ছেলে ইয়াসিন আরাফাত তার মাকে উদ্ধার করতে গেলে মা-ছেলে দুজনেই ট্রেনের নিচে কাটা পড়েন। এই দৃশ্য দেখে পথচারী তাজুল ইসলাম (৬৫) মা-ছেলেকে উদ্ধার করতে গেলে তিনিও ট্রেনের ধাক্কায় আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, রনি বেগম মানসিক রোগী ছিলেন। তিনি এর আগেও বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

শেরপুরে এলপি গ্যাসের সাবডিপো বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

মারধরে আহত নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

বগুড়ায় মহাসড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী

জামানত হারাচ্ছেন নাগরিক ঐক্যের মান্না