হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে মরা গরুর মাংস বিক্রির অপরাধে কসাইকে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মরা গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে বাবু হোসেন নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর হাটে তাঁকে এই জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ ভোরে ওমরপুর হাটে বাবু হোসেন বাইরে থেকে একটি গরু জবাই করে নিয়ে এসে বিক্রি শুরু করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হয় রোগাক্রান্ত বা মরা গরু জবাই করে বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে এ খবর ছড়িয়ে পড়লে হাটে উত্তেজনা তৈরি হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিফা নুসরাত। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলার আদেশ দেন। 

ইউএনও শিফা নুসরাত বলেন, ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ওই কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তা ছাড়া উপস্থিত জনগণের সামনে প্রায় ১৫ কেজি গরুর মাংস পুঁতে ফেলা হয়।’

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা