হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

মো. রায়হানুল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে মো. রায়হানুল ইসলাম (৩২) ওরফে রানা নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হানুল ইসলাম মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন। আজ শনিবারই তাঁর ঢাকায় নৌ পুলিশে যোগদানের কথা ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে বিদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সাম্মী আক্তার জানান, নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর ভাই। এমন সময়ে এ দুর্ঘটনায় পুরো পরিবার শোকাহত।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

বগুড়ায় ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

শজিমেক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি

বগুড়ায় পাঠকবন্ধুর যাত্রা শুরু: সভাপতি আনান এবং সাধারণ সম্পাদক রনি

বগুড়ায় কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ২

বগুড়ার শেরপুর: আবাদি জমিতে পুকুর খনন

বগুড়া-৬ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বাদশা

বগুড়ায় চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

তারেকের ছেড়ে দেওয়া আসন ঘিরে আলোচনা