হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

বগুড়ার শেরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কার। এতে দুই যুবক আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর জামতলা এলাকায় এ চাপা দেওয়া হয়।

নিহত দুজন হলো শরিফুল ইসলাম (৩২) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে সেজদা। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল তাঁর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় বাবা-মেয়েকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

যুবকের প্রাণহানি: শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অলোক সরকার (২০)। তিনি উপজেলার হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন একই গ্রামের জয়ন্ত সরকার (২০) ও শুভ সরকার (১৯)। জয়ন্তকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুভ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বগুড়ার শেরপুরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলেন। পথে তাঁরা দুর্ঘটনার শিকার হন। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোককে মৃত ঘোষণা করেন।

২ যুবক আহত: দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে বাসের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। এতে মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) নামের দুই যুবক আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনা তিনটির সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়ার সাবেক চেয়ারম্যান সিটন ঢাকায় গ্রেপ্তার

২৭৮ টাকার ভূমি কর ২ হাজার টাকা, নায়েবের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

বগুড়ায় ছুরি নিয়ে যুবকের ওপর হামলা, যুবদল কর্মীর ভিডিও ভাইরাল

চাপাপুর-নশরতপুর সড়ক: ৬ মাসের কাজ শেষ হয়নি দুই বছরেও

বগুড়ায় নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার, মা ও সৎবাবা আটক

ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই গ্রেপ্তার

বগুড়ায় পুকুর থেকে নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিবগঞ্জের মোকামতলাকে উপজেলা অনুমোদন করায় মিষ্টি বিতরণ-আনন্দ মিছিল

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে একজন নিহত