হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় উল্টে যাওয়া ভ্যানগাড়িতে ট্রাকচাপা, যুবক নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে উল্টে যাওয়া ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে ট্রাক চাপা দেওয়ায় নিহত সুমন আলী (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন কাহালু উপজেলার কালাই কর্ণিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। আহতরা হলেন মোস্তফা ও সালাম। তাঁরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনসহ আটজন রাজমিস্ত্রি কাজ শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার হাকিরমোড় এলাকা থেকে একটি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এতে ভ্যানটি উল্টে গেলে যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় নওগাঁ থেকে আসা একটি ট্রাক সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন আরও দুজন।

আহত সালাম জানান, ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সুমনের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে জখম

হামের সংক্রমণ: ভর্তি শিশুদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি

আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

বগুড়ায় শ্যালো মেশিনের ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: আহত ১৫, দুজনের অবস্থা আশঙ্কাজনক

বগুড়ায় বাজার সমিতির সাধারণ সম্পাদক প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

দূষিত জলাধার করতোয়া-বাঙ্গালী

প্রধানমন্ত্রীর পছন্দের নকশায় সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্ক

বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন