হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার সব কটি আসনে ধানের শীষ এগিয়ে

বগুড়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে বিএনপি প্রার্থীদের জয় অনেকটা নিশ্চিত। সবশেষ প্রতিটি আসনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ধানের শীষের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বড়সংখ্যক ভোটে এগিয়ে রয়েছেন।

স্থানীয় সূত্র ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বগুড়া-১ আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আব্দুল মুহিত চৌধুরী, বগুড়া-৪ আসনে মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনে তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে মোরশেদ মিল্টন এগিয়ে রয়েছেন।

প্রতিটি আসনেই জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ধানের শীষের প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন।