হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে যুবক নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারচালক মিনহাজ উদ্দিন (৩২) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নিজেই প্রাইভেট কারের মালিক। রাজশাহী থেকে নিজেই চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আব্দুর রহমান বলেন, ‘ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে বাজেভাবে সংঘর্ষ হয়েছে। তাতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। প্রাইভেট কারটি কেটে আমরা চালকের লাশ বের করে আনি।’

বগুড়া নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাইভেট কারের মালিক মিনহাজ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাজশাহী থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই মিনহাজ নিহত হন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা