হোম > সারা দেশ > বগুড়া

শ্বশুরবাড়িতে পুকুর সেচতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু, আহত ৭

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে পুকুরের পানি সেচার সময় বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিজানুর রহমান গতকাল উপজেলার হাউসপুর গ্রামের সরদারপাড়ায় তাঁর শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। আজ সকালে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচার জন্য পুকুরে নামেন তিনি। এ সময় বিদ্যুতায়িত হলে তাঁকে ‍উদ্ধারের সময় অন্তত সাতজন আহত হন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া আজকের পত্রিকাকে বলেন, স্বজনেরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের লোকজন এখনো যোগাযোগ করেননি। তবে এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বগুড়ায় ১২ ট্রাকচালককে ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পুলিশ সদস্যের বাসায় চুরি

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

বগুড়ায় পুলিশ পরিচয়ে রিসোর্টে ডাকাতির অভিযোগ, কর্মচারীদের জিম্মি করে মালামাল লুট

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় একটি মোটরসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ছয়টি, গ্রেপ্তার ৭

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা