হোম > সারা দেশ > বগুড়া

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধর করা হচ্ছিল। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সিরাজের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে শেরপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দুই আসামি কাওসার আলী (২৬) ও তাঁর বাবা তোজাম সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় ছানোয়ারকে মারধর করা হয়। এ সময় ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে সিরাজকেও মারধর করা হয়।

একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত ছানোয়ারকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে

স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ধুনটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

বগুড়ায় মধ্যরাতে এনসিপির জেলা কার্যালয়ে অগ্নিসংযোগ

রাস্তায় শিক্ষককে পেটানো সেই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

নিখোঁজের ৪ দিন পর ধানখেতে শিশুর মরদেহ, নেই মাথা ও হাত-পায়ের কিছু অংশ

বগুড়ায় চাঁদা না পেয়ে তেলের দোকানে আগুন দেওয়ার অভিযোগ