হোম > সারা দেশ > বগুড়া

শাজাহানপুরে নারীর লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে খোট্টাপাড়া ইউনিয়নের খাউড়া এলাকায় ফসলি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত নারীর নাম ভানু বেগম (৫৫)। জালশুকা দহপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার স্ত্রী এবং বগুড়ার গাবতলী উপজেলার নিজগ্রামের আনিছার রহমানের মেয়ে।

ভানু বেগমের শরীরের বিভিন্ন স্থানে পোড়ার দাগ রয়েছে। বৈদ্যুতিক শক অথবা গরম পানি শরীরে পড়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক মো. আব্দুর রহিম বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। নিহতের শরীরে পোড়া চিহ্ন রয়েছে। কারেন্ট শক বা গরম পানি থেকে সাধারণত এ রকম হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারী নিহত

বন্ধুর স্ত্রীকে বিয়ের জেরে ছুরিকাঘাত, আইসিইউতে যুবক

শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধী দল দায়িত্বহীন আচরণ করছে: মীর শাহে আলম

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের

পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

ফেস ভেরিফিকেশন চলছে ৮ বছর ধরে