হোম > সারা দেশ > বগুড়া

খেলতে গিয়ে খালে পড়ে নিখোঁজ, ২৪ ঘণ্টা পর মিলল শিশুর মরদেহ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলার আড়িয়ামারা খালের পানিতে তলিয়ে নিখোঁজ হওয়া মারজিয়া খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর আজ রোববার সকালে খালের পানিতে ভেসে ওঠে তার মরদেহ।

নিহত মারজিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নবীনগর এলাকার আড়িয়ামারা খালের দাবুর বাড়ি ঘাটে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মারজিয়া। একপর্যায়ে সে পানিতে নামলে সাঁতার না জানায় খালের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটির সন্ধান মেলেনি।

অবশেষে রোববার সকাল ১০টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে বথুয়াবাড়ী এলাকায় খালের পানিতে মারজিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়েছিল। তবে শনিবার তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ

রাজশাহী বোর্ডে পাসের হার ও জিপিএ-৫—দুই সূচকেই শীর্ষে বগুড়া

ধুনটে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষার ফল প্রত্যাখ্যান করে ছাত্রদলের বিক্ষোভ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

৫ জেলার কর্মকর্তাদের ভোগান্তি কমাতে বগুড়ায় সওজের নতুন সড়ক জোন

বগুড়ায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬, আহত অন্তত ১৫

অটোভ্যান চুরির সাক্ষী হওয়ায় খুন শিশু রাজু, মরদেহ উদ্ধার

প্রবাসে গাড়িচালকের মৃত্যু, মানব পাচারকারী ও পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে বিক্ষোভ

‘আমার ছেলে হত্যার মূল পরিকল্পনাকারীসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরছে’