হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মহাসড়ক থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় মহাসড়কে মাথা থেঁতলানো অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাহালু থানার মুরইল এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম নয়ন ইসলাম (৩০)। তিনি ঢাকার উত্তরখান এলাকায় এম এ খান ফ্যাশন নামের একটি গার্মেন্টসের কর্মী ছিলেন। তাঁর বাড়ি সারিয়াকান্দি উপজেলায়।

কাহালু থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আজ সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছে সংবাদ পেয়ে মহাসড়কে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পকেটে থাকা আইডি কার্ড থেকে তাঁর নাম ও পেশা জানা গেছে।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, গভীর রাতে কোনো যানবাহন থেকে মহাসড়কে পড়ে যাওয়ার পর অন্য কোনো যানবাহন যুবকের মাথাকে থেঁতলে দিয়ে চলে যায়। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাঁরা থানায় এলে বিস্তারিত জানা যাবে। লাশ মর্গে রাখা হয়েছে।

বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী

জামানত হারাচ্ছেন নাগরিক ঐক্যের মান্না

বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয়

বগুড়া-৭ আসনে ধানের শীষের মোরশেদ মিলটন বিজয়ী

বগুড়ার সব কটি আসনে ধানের শীষ এগিয়ে

‘জান্নাতের টিকিট’ বিক্রি চলছে দাবিতে নারীদের কক্ষে প্রবেশ, বিএনপি নেতাকে ২০০০ টাকা জরিমানা

বগুড়ার ৭টি আসনে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৩৬ শতাংশ