হোম > সারা দেশ > বগুড়া

কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি

নিহত নয়া মিয়া। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কতুবপুর ইউনিয়নের বয়রাকান্দি গ্রামে নয়া মিয়া (৬৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের ধারণা, নাতিকে বাঁচাতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে নয়া মিয়ার নাতি নিরব মিয়া (১৪) ও তার সহপাঠী একই গ্রামের মামুন মিয়া (১৪), কাওসার (১৫) ও রাজনের (১৬) মধ্যে লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে নয়া মিয়ার বাড়িতে ঢুকে নিরব মিয়াকে মারধর করতে থাকে কয়েকজন। এ সময় দাদা নয়া মিয়া এগিয়ে গেলে তাঁকে গাছের ডাল দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের।

নয়া মিয়ার ছেলে বিপুল মিয়া বলেন, তাঁর বাবাকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নাতিকে মারধর করার সময় নয়া মিয়ার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলেছ ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবিতে জামালপুরে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ, সাধারণের ভোগান্তি

বগুড়ায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

শ্যালককে অপহরণের চেষ্টা, বাধা দেওয়ায় ভগ্নিপতি ছুরিকাঘাতে নিহত

জামিনের পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

ধুনটে ২ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ছিনতাই করা মোটরসাইকেল নিয়ে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১

ধুনটে গৃহবধূর মরদেহের পাশে কাঁদছিল ৩ মাসের শিশু, স্বামী-স্বজন পলাতক

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদ্যালয়ের জমি দখলচেষ্টার অভিযোগ