হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা আকন্দপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮) ও উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (১৮)। আবু রায়হান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তামিম হোসেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত ব্যক্তিরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাঁরা পরস্পরের বন্ধু বলে জানা গেছে। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী রঞ্জু মিয়া বলেন, মোটরসাইকেলগুলো বেপরোয়া গতিতে চলছিল। রাত ৮টার দিকে ধুনট থেকে শেরপুরগামী দুটি মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জনই গুরুতর আহত হন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোছা. দিলরুবা বলেন, স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। এখানে চিকিৎসক আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্য পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে তামিম হোসেন মারা যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বলেন, দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

শিক্ষার্থী আন্দোলনে ছেলের অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি: কারখানামালিকের এক বছরের কারাদণ্ড

সান্তাহারে এক রাতে ৬ দোকানে চুরি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: বগুড়ায় সড়ক অবরোধ, ডিসি কার্যালয়ে অবস্থান

ধুনটে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ছুরিকাঘাত-হামলা-ভাঙচুর

আদমদীঘি শিক্ষা অফিসে চুরি হওয়া মালামালসহ ২ তরুণ গ্রেপ্তার

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে পুলিশ কর্মকর্তা

ধুনটে যমুনার স্পারের ৩০ মিটার ধসে নদীগর্ভে বিলীন

বগুড়ার সারিয়াকান্দি: যমুনায় বিলীন শতবর্ষী স্কুল, টিনের ছাউনিতে পাঠদান