হোম > সারা দেশ > ভোলা

মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছরের কারাদণ্ড

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

‎ভোলার চরফ্যাশনে মেয়েকে গলা টিপে হত্যার দায়ে বাবাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

‎আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হযরত আলী হিরন। কারাদণ্ডপ্রাপ্ত মো. ফারুক উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‎মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর বাবা ফারুক মেয়ে খাদিজা আক্তার খুকিকে (২০) নিয়ে বরিশাল ফুফুর বাড়িতে বেড়াতে যেতে বাড়ি থেকে বের হন। এ সময় মেয়ের সঙ্গে নানা বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মেয়ের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মেয়েকে চরফ্যাশন পৌরসভা ১ নম্বর ওয়ার্ড ফজলুর রহমান সড়কের অধ্যক্ষ দুলাল মিয়ার বাড়ির পেছনের বিলের মধ্যে ফেলে দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ওই দিন অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে।

মামলার তদন্ত চলাকালে বাবা ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে নিজেই মেয়েকে হত্যা করেছেন বলে বাবা জবানবন্দি দেন।

রায় ঘোষণার পর স্থানীয় আইনজীবী ও সাধারণ মানুষ রায়কে ন্যায়সংগত বলে অভিহিত করেছেন।

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ভোলায় শিশুকে ‘দত্তক’ দিয়ে অপহরণ নাটক মায়ের, ঢাকায় নেওয়ার পথে উদ্ধার

ভোলায় প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

নারী সহকর্মীকে ফুটবলের মতো লাথি মারতে চান সাইফুল, অভিযোগ স্কুলশিক্ষিকার

আমরা ভালো নেই—গুলিতে নিহত ভোলা ছাত্রদল সভাপতির স্ত্রী

মন্ত্রী হওয়ার আলোচনায় হাফিজ উদ্দিন ও আন্দালিভ পার্থ

ভোলায় কুপিয়ে ও ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

ভোলায় জয় পেলেন আন্দালিভ পার্থ

ভোলা-৪ আসনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিজয়ী