হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার নিয়ে উধাও, ভোট গ্রহণ সাময়িক বন্ধ

ভোলা প্রতিনিধি 

ভোলা সদর উপজেলার ৭৭ নম্বর আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

ভোলা সদর উপজেলার ৭৭ নম্বর আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে একদল দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রে ঢুকে ভোটবাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে তারা কিছু ব্যালট পেপার নিয়ে উধাও হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘণ্টাখানেক ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে অবশ্য যথারীতি ভোট গ্রহণ শুরু হয়। খবর পেয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের নেতৃত্বে নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, একদল দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৩-৪টি রুমে ঢুকে পড়ে। তারা তখন ভোটবাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহণের দায়িত্বরতরা বাধা দিলে তাদেরও হেনস্তা করা হয়। পরে কিছু ব্যালট পেপার নিয়ে উধাও হয়ে যায়।

প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৬০-৭০ জনের একদল দুষ্কৃতকারী কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ভোটবাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা এলোপাতাড়িভাবে ৫৬টি ব্যালট পেপারের মুড়ি নিয়ে গেছে। ৭৬টি ব্যালট পেপার এলোমেলো করে দেওয়া হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা প্রায় পৌনে ২টা পর্যন্ত কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। তবে সেসব ব্যালট পেপার বাদ দেওয়া হবে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ভোলা বিসিকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

ওজোপাডিকোর অফিসে চোর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ১ ঘণ্টা

ভোলা সদর হাসপাতাল: বাড়তি খরচে নাকাল রোগী

ভোলায় পুকুরে মিলল পিস্তল

সাগরে নৌকাডুবি, দুই ঘণ্টা সাঁতরে বাবার মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন দুই ছেলে

ভোলায় নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

ভোলার ১৪ গ্রামে ঈদ উদ্‌যাপন

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

ভোলার ১৪ গ্রামে কাল ঈদ

চরফ্যাশনে রাতের ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে বহু পরিবার