হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে বোমাসাদৃশ বস্তু দেখে আতঙ্ক, উদ্ধারে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের নিউ সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পাওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী ঘাস কাটতে গিয়ে এটি  দেখতে পান। 

মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, এটি শক্তিশালী তাজা বোমা হতে পারে। এ ঘটনার পর দুপুর থেকে আশপাশের স্থাপনার মানুষ সরিয়ে জায়গাটি ঘিরে রেখেছেন সেনাসদস্যরা। 

ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টায় তিনি ঘাস কাটতে গিয়ে বস্তুটি দেখেন। হিন্দি সিনেমা দেখে বুঝতে পারেন যে এটা একটি বোমা। এরপর মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি ফারুক হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মেজর রাশেদ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি অরিজিনাল বোমা হতে পারে বলে ধারণা করছেন। এটি ধ্বংস করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আসছে।’ 

এদিকে সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বেলা পৌনে ১টায় ঘটনাস্থলে গিয়ে আশপাশ ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে সেনাসদস্যরা। যদিও সেখানে ভিড় করছে উৎসুক জনতা।

 

ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশের কঞ্চি দেওয়ার অভিযোগ

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঘরের পেছনে গাঁজা চাষ করেন তিনি

বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দরজা-জানালা, বাবা-ছেলে আহত

বরিশালে বৈশাখী উৎসবে মানুষের ঢল, প্রাণ ফিরল সংস্কৃতিতে

আগৈলঝাড়ায় জরাজীর্ণ সেতু, বাঁশ দিয়ে জোড়াতালিতে চলছে পারাপার

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি

পুলিশ দেখে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ব্যবসায়ীর মজুত করা আড়াই হাজার লিটার ডিজেল জব্দ, সরকারি দামে বিক্রি

মেহেন্দীগঞ্জে চাল পাননি তালিকাভুক্ত শতাধিক জেলে, বিক্ষোভ