হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দিয়া বাড়ৈ ওই গ্রামের দেবাশীষ বাড়ৈর (দেবো) মেয়ে। 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. মাজহারুল ইসলাম জানান, আজ সকালে শিশু দিয়া বাড়ৈ খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে স্বজনেরা। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু দিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান আলম জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যায়।

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড