হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবে চার দিন ভেসে থাকার পর উদ্ধার জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত শুক্রবারের ওই ঘটনার পর চার দিন ধরে সমুদ্রে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরার ট্রলার। এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের গতকাল সোমবার রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার জেলেরা জানান, গত বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাঁদের কাছ থেকে একজন হারিয়ে যান। তাঁরা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তাঁরা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শনিবার ট্রলারের মালিক কিশোর হাওলাদার ট্রলার ডুবে জেলে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

অন্য রকম আনন্দ-আবেগে সেই ফাতেমার পরিবার

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছাসহ তিন আওয়ামী লীগ নেতার জামিন

বরিশালের আগৈলঝাড়া: ফুটপাতে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

কমিটির সভা করা গেলেই আইনজীবী তালিকাভুক্তির ফল প্রকাশ: অ্যাডভোকেট জয়নুল আবেদীন

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিকদের বিক্ষোভ

ফুটপাত দখল করে দোকানপাট, ঝুঁকিতে পথচারীরা

চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, বানারীপাড়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

বরিশালে দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মুলাদীতে এখনো অপসারণ হয়নি প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড